বর্তমান পরিপ্রেক্ষিত

তেরোঘরিয়া আশ্রয়ন প্রকল্পে আশ্রিতদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

July 16, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার তেরোঘরিয়া আশ্রয়ন প্রকল্পে আশ্রিত সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া আশ্রায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আশ্রয়নের আশ্রিত ১৪৩ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম উপস্থিত থেকে প্রত্যেককে ১০ কেজি করে চাউল, ২ লিটার তেল, ২ কেজি করে আলু,নগদ ১হাজার টাকা, সাবান, সেমাই সহ প্রধানমন্ত্রীর অন্যান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।