বর্তমান পরিপ্রেক্ষিত

থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের অভিযানে মোটরসাইকেল আটক এবং মামলা

By মেহেরপুর নিউজ

November 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের উদ্যোগে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল আটক এবং মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট পবিত্র বিশ্বাসের নেতৃত্বে অভিযানে ১১ টি মোটরসাইকেল এর মালিকের কাগজপত্র পরীক্ষা করা হয়।

এ সময় হেলমেট বিহীন গাড়ি চালানো সহ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল আটক করা হয়। এবং ২টি মামলা দায়ের করা হয়। অভিযানে অন্যদের মধ্যে টিএসআই মোকাররম হোসেন, এটিএসআই জাহাঙ্গীর হোসেন, জালাল উদ্দিন, এস আই জিল্লুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।