বর্তমান পরিপ্রেক্ষিত

থ্রি স্টার ফুটবল টূর্নামেন্টে ফাইম একাদশ চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

October 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ওয়াদা ক্লাবের উদ্যোগ থ্রি স্টার ফুটবল টূর্নামেন্টে ফাইম একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ফাইম একাদশ ২-১ গোলে খোকসা একাদশকে পরাজিত করে।

খেলায় বিজয়ী দলের পক্ষে আকাশ এবং সাগর, খোকসার পক্ষে জাব্বার একটি করে গোল করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।