মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের এইচবিবি করণ রাস্তার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে সড়কের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ফিতা কেটে সড়কটির উদ্বোধন করেন। পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ফুলচাঁদ মণ্ডলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।