বর্তমান পরিপ্রেক্ষিত

দক্ষিণ শালিকায় বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 11, 2020

মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দক্ষিণ শালিকা গ্রামের স্কুল মাঠে বঙ্গবন্ধু আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আবুল আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য এইচ এম আলমগীর। আলমগীর হোসেন লালটু, সিদ্দিক, ওয়াশিম। এছাড়া দক্ষিণ শালিকা গ্রামের দবির উদ্দিন, হাবিবির রহমান, রোকনুজ্জামান তুষারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।