বর্তমান পরিপ্রেক্ষিত

দক্ষিণ শালীকা গ্রামের মানবিক সেবা সংস্থার ঈদ উপহার বিতরন

By মেহেরপুর নিউজ

April 20, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালীকা গ্রামের মানবিক সেবা সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শালিকা গ্রামের ১৩৪ টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, সেমাই, সুজি, সাবানসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মানবিক সেবা সংস্থার সদস্য দবির উদ্দিন,মেহেদী হাসান, শামসুল ইসলাম, নয়ন, বিশাল, দেলোয়ার, লালন, মিল্টন, শাহিনুর, আমিরুল, সজীব উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন।