বর্তমান পরিপ্রেক্ষিত

দফরপুরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা

By মেহেরপুর নিউজ

October 28, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর মহাজনপুর সড়কের দফরপুর এর কাছে চলন্ত ট্রাকের উপর গাছ পড়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা। দীর্ঘক্ষণ ওই সড়কে যান চলাচল বন্ধ থাকার পর মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা গাছটি অপসারণ করে।

রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানাগেছে, ঝিনাইদহ-ট ১১-১৩৩৬ নম্বরের একটি মালামাল বোঝাই করে মহাজনপুর থেকে মেহেরপুর আসার পথে পথিমধ্যে দফরপুর এর কাছে হঠাৎ একটি বড় শিশু গাছ ট্রাকের উপর পড়ে। এ সময় চালকের দৃড়তার কারণে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়। পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে। এর আগে ও এলাকায় রাস্তার উভয় পাশে অনেক যান আটকে পড়ে।