টপ নিউজ

দফরপুর জামে মসজিদে চুরি করার সময় চোর হাতেনাতে আটক

By মেহেরপুর নিউজ

April 29, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার দফরপুর জামে মসজিদে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে হাসান আলী(২৫) নামের এক যুবক।

বৃহস্পতিবার ভোরের দিকে দফরপুর জামে মসজিদের দান বক্স ভেঙে টাকা চুরি করার সময় তাকে আটক করা হয়। হাসান দফরপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ।

দফরপুর জামে মসজিদের মোয়াজ্জিন আসাদুল হক বলেন, রাতে সেহরি খাওয়ার জন্য মাইকে প্রচার করতে মসজিদে গিয়ে দেখে হাসান মসজিদের দান বক্স তালা ভাঙছে। এসময় তাকে আমি আটক করি, পরে গ্রামবাসীকে বিষয়টি অবহিত করি। হাসান ইতোপূর্বে দফরপুর জামে মসজিদ সহ কয়েকটি মসজিদে চুরি করার সময় ধরা পড়েছিল। দফরপুর জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।