মেহেরপুর নিউজ:
মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর নামক স্থানে একটি লাটা হাম্বা উল্টে রানা এবং শামীম নামের দুই জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে ঘটনা ঘটে। আহত রানা মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে এবং শামীম গাংনী উপজেলা দীঘলকান্দি গ্রামের বাসিন্দা।
জানা গেছে ঘটনার সময় দুটি লাটা হাম্বা চুয়াডাঙ্গার দিক থেকে দ্রুত গতিতে মেহেরপুরে আসার সময় একটি লাটা হাম্বার চালক পুরাতন দরবেশপুর যাত্রী ছাউনির নিকট নিয়ন্ত্রণ হারিয়ে পুরাতন দরবেশপুর যাত্রী ছাউনির সামনে ছিটকে পড়ে। এ ঘটনায় রানা ও শামীম আহত হয়।