বর্তমান পরিপ্রেক্ষিত

দর্শকদের মাঝে- গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

By মেহেরপুর নিউজ

June 02, 2021

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গােল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭)-উপজেলা পর্যায়ে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে গাংনী উপজেলা প্রশাসনের আয়ােজনে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুর আগে করােনা ভাইরাসের কারণে দর্শকরা যেনাে স্বাস্থ্যবিধি মেনে চলে এমন বিষয়টি ভেবে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী স্ব-শরীরে উপস্থিত থেকে দর্শকদের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় তিনি উপস্থিত দর্শকদের স্যানিটাইজার হাতে লাগিয়ে দেন।