আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিএনপির বর্ষিয়ান নেতা মরহম আহম্মদ আলীর ১৪ তম মৃত্যু বার্ষিকীর কর্মসুচী শুরু করেছে মেহেরপুর জেলা বিএনপি। আজ সকাল ১১ টার দিকে মেহেরপুর হলের বিপরীতে অবস্থিত বিএনপির কার্যালয়ে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন দলীয়পতাকা এবং জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান কালো পতাকা উত্তোলন করেন।এ সময় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গির বিশ্বাসসহ বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অপরদিকে সামসুজ্জোহা পার্কে বিকাল ৩ টার সমাবেশের জন্য পুরো পার্ককে প্রস্তুত করা হয়েছে বলে জানান সাবেক এমপি মাসুদ অরুন।