বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুরের এনজিও কর্মী আহাম্মেদ শরিফ জুয়েল বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুবরণ

By মেহেরপুর নিউজ

February 24, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা এনজিও কর্মী আহাম্মেদ শরিফ জুয়েল বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যুবরণ করেছে। শুক্রবার দুপুরের দিকে মাদারীপুরে আহাম্মেদ শরিফ জুয়েলের মৃত্যু হয়।

আহাম্মেদ শরিফ জুয়েল দারিয়াপুর ঘোষপাড়ার গ্রামের আব্দুর রউফের ছেলে। জানা গেছে ঘটনার সময় তার কর্মস্থল মাদারীপুরে ঘরে কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুতের তার স্পর্শ করে। ঘটনাস্হলে তার মৃত্যু হয়। আহাম্মেদ শরিফ জুয়েলের মরদেহ রাতে নিজ গ্রাম দারিয়াপুরে পৌঁছার কথা। শনিবার সকালে তার লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।