বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

May 19, 2023

মেহেরপুর নিউজ:

আগামী রবিবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুরে ব্যাঙ্গগাড়ির রাস্তা উদ্বোধন ও পথসভা উপলক্ষে প্রস্তুতি সভা করেছে দারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার সন্ধ্যায় দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা দোলনের সভাপতিত্বে সভায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রবিবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহান হোসেন দারিয়াপুর ইউনিয়নের পুরন্দরপুরে ব্যাঙ্গগাড়ির রাস্তা উদ্বোধন ও পথসভায় যোগদান করবেন।