বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুরের ইউপি সাবেক চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

March 04, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল ইন্তেকাল করেছেন ( ইন্না—– রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫২) বছর।

শনিবার সকালের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। জানা গেছে তৌফিকুল বারী বকুল সকালের দিকে বাড়ি থেকে বের হওয়ার পরপরই বুকে ব্যাথা অনুভব করেন। এ সময় তাকে দ্রুত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তৌফিকুল বারী বকুলের স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে। বাদ মাগরিব দারিয়াপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।