বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুরে নিম্ন আয়ের অসচ্ছল পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ

By মেহেরপুর নিউজ

July 14, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেনের বরাদ্দকৃত দারিয়াপুর ইউনিয়নের নিম্নআয়ের অসচ্ছল কর্মহীন দুগ্ধপোষ্য শিশু আছে এমন পরিবারে মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে দারিয়াপুর ইউনিয়নের ৫৫০ জনের মাঝে শিশুখাদ্য (দুধ) বিতরন করা হয়। মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু উপস্থিত থেকে শিশু খাদ্য বিতরণ করেন।

এসময় অন্যদের মধ্যে দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকিম হোসেন খোকন সেখানে উপস্থিত ছিলেন।