বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুরে মা-ছেলেকে কুপিয়ে জখম

By মেহেরপুর নিউজ

August 25, 2017

মেহেরপুর নিউজ, ২৫ আগষ্ট: মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে কথা কাটাকাটিক কেন্দ্র করে হামলা চালিয়ে সবুজ আলী ও তার মা শাহানার খাতুনকে কুপিয়ে আহত করেছে।

শুক্রবার দুপুরের দিকে দারিয়াপুরে এই ঘটনা ঘটে। আহত শাহানারা খাতুন ও সবুজ আলী দারিয়াপুর গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ও ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় দারিয়াপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সবুজ ও ইয়ামিনের ছেলে রহুল আলীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে একই গ্রামের ভোলা মিয়ার ছেলে মান্নু হোসেন রহুল আলীর পক্ষ নিয়ে সবুজ ও তার মায়ের উপর হামলা চালায়।

পরে আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়।