মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দারিয়াপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলী।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।