বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রেস অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 31, 2018

মেহেরপুর নিউজ, ৩০ মার্চ: মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন। এরআগে জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সংগ্রেসের উদ্বোধন করেন। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবরীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ।