বর্তমান পরিপ্রেক্ষিত

দারিয়াপুর ইউপি সাবেক চেয়ারম্যান তৌফিকুল বারী বকুলের দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

March 04, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিকুল বারী বকুলের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় দারিয়াপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন,জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল, মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদুঁ,মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। এর আগে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তৌফিকুল বারী বকুল মৃত্যুবরণ করেন।