মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর প্রেরণা একাডেমির উদ্যোগে দারিয়াপুর মাঠে প্রেরণা একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে প্রেরণা একাডেমী প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকের আলী সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের মধ্যে মুজিবনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বাকের আলী, প্রেরণা একাডেমির পরিচালক সেলিনা পারভিন সুমি, কামরুল হাসান চাঁদু,দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম রবি,ইউপি সদস্য পারভীনা খাতুন, আকরাম হোসেন, আব্দুর রশিদ, মনিরুজ্জামান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।