বর্তমান পরিপ্রেক্ষিত

দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্পের পিডির মেহেরপুর পরিদর্শন

By মেহেরপুর নিউজ

May 12, 2024

মেহেরপুর নিউজঃ

দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্পের পিডি মোঃ আব্দুস সবুর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ও কোমরপুর মাদরাসা পরিদর্শন করেছেন।

রবিবার সকালের দিকে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্পের পিডি মোঃ আব্দুস সবুর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ও কোমরপুর মাদরাসা পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলেন।

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরজুম মূনীর ফিল্ড সুপারভাইজার মোঃ আমানুল্লাহ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।