বর্তমান পরিপ্রেক্ষিত

দিঘীরপাড়ায় দোকান ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ

By মেহেরপুর নিউজ

January 20, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা দিঘীরপাড়ায় মোবাইলে ফ্লাসি দেওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দোকান ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের দিঘিরপাড়া উত্তর পাড়ায় বাবলু ভ্যারাইটি স্টোরে এ ঘটনা ঘটে। বাবলু ভ্যারাইটি স্টোরের মালিক দিঘির পাড়া উত্তরপাড়া গ্রামের রুস্তম ওরফে কালুর ছেলে বাবলু জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী বেলাগাড়ি গ্রামের মাসুদের জামাতা সম্রাট তার দোকানে ফ্লাক্সিলোড দিতে আসেন। এ সময় ফ্লেক্সিলোড দেয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী বাবলু এবং সম্রাটের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সম্রাট সেখান চলে আসেন

। কিছুক্ষণ পর সে ৭-৮ জন যুবক সঙ্গে নিয়ে দোকানে অতর্কিত হামলা চালাই। হামলা চালিয়ে দোকানের মালামাল তসরুপ করে। এবং ভাঙচুর চালাই। এ সময় সারাদিনের বিক্রির প্রায় ২২ হাজার টাকা এবং দোকানের সংরক্ষিত ১ লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যাই। এর আগে বাবলুকে মারধর করে। এ সময় বাবলুর চিৎকারে লোকজন ছুটে আসলে সম্রাটের নেতৃত্বে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি মেহেরপুর সদস থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে বাবলু জানান। বাবলু বলেন নগদ অর্থ নিয়ে যাওয়ার পাশাপাশি প্রায় অর্ধ লক্ষ টাকার মালামালের ক্ষয় ক্ষতি হয়েছে।