বর্তমান পরিপ্রেক্ষিত

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় মেহেরপুরের তিন বিতার্কিক চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

March 22, 2018

মেহেরপুর নিউজ, ২২ মার্চ: দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্র বাড়বে এই প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মেহেরপুর জেলা দল। তারা খুলনা বিভাগীয় দলের হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

বৃহস্পতিবার ঢাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খুলনা বিভাগের হয়ে অংশ করেন মেহেরপুরের তিন বিতার্কিক নির্জনা, রোজা ও কামিনী। প্রতিযোগিতার ফাইনালে খুলনা বিভাগের হয়ে মেহেরপুর জেলা দল চট্রগ্রাম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

এদিকে বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় মেহেরপুর জেলা দলকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক পরিমল সিংহ ও মেহেরপুর নিউজ পরিবার।