বর্তমান পরিপ্রেক্ষিত

দূরারোগ্য ক্যান্সারের কাছে হেরে যাওয়া আননাফের দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

December 13, 2022

মেহেরপুর নিউজ:

দূরারোগ্য ক্যান্সারের কাছে হেরে যাওয়া ২য় শ্রেণির শিক্ষার্থী আননাফ  (৮) এর দাফন সম্পন্ন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টায় নিজ বাড়িতে মারা যায় সে। মেহেরপুর নিউজের প্রধান বার্তা সম্পাদক মিজানুর রহমান মিজানের ছোট ভাইয়ের ছেলে  আন্নাফ দীর্ঘ ১ বছরের বেশি সময় মরনব্যাধী ব্লাড ক্যান্সারে সাথে যুদ্ধ করে আজ সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮ বছর।

২০২১ আগস্ট মাসে সাংবাদিক মিজানুর রহমানের ছোট ভাই, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার আতিয়ার রহমানের একমাত্র ছেলে আননাফ দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়।

ইতিপূর্বে আননাফ দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হলে তার সুচিকিৎসার জন্য দেশ এবং বিদেশ থেকে অসংখ্য হৃদয়বান মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পর আননাফ চির বিদায় নিল।

আজ মঙ্গলবার রাত ১০ টায় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণ জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। আন্নাফের মৃত্যুতে মেহেরপুর নিউজ পরিবার শোকাহত।