মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জানুয়ারী:
মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী বলেছেন, দূর্নীতি আর অনিয়ম করে বেশি দিন স্থায়ী হওয়া যায় না। মানুষের উপকার করুন; দলের জন্য কাজ করুন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির গর্বিত সন্তান। তাদের বাদ দিয়ে কোন উন্নয়ন করা সম্ভব নয়। যে কারনে বর্তমান প্রধান মন্ত্রি শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছেন।
অ্যাড. মিয়াজান আলী রোববার মেহেরপুর কোর্ট এলাকায় মেহেরপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সাবেক কমান্ডার ডা. সিরাজুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম মেহেরপুর শহর আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক অ্যাড. খ ম হারুন, ইমতিয়াজ বিন জুয়েল, জেলা সৈনিকলীগের আহবায়ক কাবিজুল হক মিলন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এন এস আলামীন হোসেন, মীর রওশন আলী মনা প্রমুখ। এর আগে প্রধান অতিথি, জাতীয় পতাকা উত্তোণন করে অফিস উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার এন এস আলামীন হোসেনের উদ্যেগে ওই অফিস উদ্ধোধন করা হয়।