মেহেরপুর নিউজ,১০ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলা গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকান্ড ও সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্দারের কৌশল দেখানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইবাদত হোসেন, ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো:ওয়ালী উদ্দীন, সহকারী কমিশনার মোহাম্মদ অনিক ইসলাম, সুজন দাশ গুপ্ত, মিথিলা দাস, সহকারী অধ্যাপক ফুয়াদ খান, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান প্রমুখ।