রাজনীতি

দেশ এখন দুর্নীতিবাজ লুটেরাদের কবলে—মাসুদ অরুন

By মেহেরপুর নিউজ

December 07, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ ডিসেম্বর: মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন,দেশ এখন দুর্নীতিবাজ লুটেরাদের কবলে। দেশের সাধারন মানুষের জানমালের নিরাপত্তা নেই। দেশবাসী এখন মৃত্যু ঝুকি’র মধ্যে দিন পার করছে। ৯ডিসেম্বর রাজপথ অবরোধ সফল করতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কোলা প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার বিকেলে সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ও নিদর্লীয় তত্বাবধায়ক সরকারের দাবী আদায়ে ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ কর্মসুচী সফল করতে  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমঝুপী  ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মাসুদ অরুন। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমীন, জেলা জাতীয় পাটির (বিজেপি) আহবায়ক শেখ সাঈদ আহমেদ, মহিলা দলের জেলা সভাপতি রোমানা আহমেদ রুমা প্রমুখ। সাবেক এমপি মাসুদ অরুন বলেন,দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা। এই অবস্থা থেকে পরিত্রানের উপায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ ও মানুষ বাঁচানোর সংগ্রামকে এগিয়ে নেয়া। তিনি বলেন, ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের মধ্যে দিয়ে মেহেরপুরের বিএনপির নেতাকর্মী তার প্রমান দেবে।