টপ নিউজ

দেয়াল চাপায় আহত আজিজুল মৃত্যুবরন করেছেন

By মেহেরপুর নিউজ

January 05, 2021

মেহেরপুর নিউজ :

দেয়াল চাপা পড়ে আহত আজিজুল হক রাজু (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  মঙ্গলবার সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রাজুর ছেলে জাব্বার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার  সকালের দিকে একই গ্রামের আরজ আলীর বাড়িতে কাঁচা ঘরের মাটির দেয়াল ভাঙতে গিয়ে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী পরে কুষ্টিয়া ও সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় আজ মারা জান তিনি। আজিজুল হক গাংনী উপজেলার আজান গ্রামের পশ্চিম পাড়া এলাকার নহর আলীর ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।