মেহেরপুর নিউজ:
রংধনু গ্রুপের মালিকানাধীন “বলতে এসেছি বলবো, লিখতে এসেছি লিখব” এই স্লোগানে সদ্য বাজারে আসা দৈনিক পত্রিকা প্রতিদিনের বাংলাদেশের মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মেহেরাব হোসেন অপি।
শুক্রবার প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত একটি নিয়োগপত্র তিনি হাতে পান। মেহেরাব হোসেন অপি বর্তমানে মেহেরপুর জেলার প্রথম অনলাইন পোর্টাল মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়াও তিনি মাল্টিমিডিয়া অনলাইন সবার সংবাদ ডটকমের স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত রয়েছেন।মেহেরাব হোসেন অপি এর আগে মাগুরা গ্রুপের মালিকানাধীন দৈনিক দিন পরিবর্তন ও জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি শিশুদের সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি কর্মক্ষেত্রে মেহেরপুরের সকল সাংবাদিক ও সুধীজনদের সহযোগিতা চান। এদিকে মেহেরাব হোসেন অপি প্রতিদিনের বাংলাদেশের মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করায় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তাকে অভিনন্দন জানিয়েছেন।