বর্তমান পরিপ্রেক্ষিত

দোয়া মাহফিলের মধ্য দিয়ে সাবেক মেয়র রিপনের মৃত্যুবার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

April 08, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বর্তমান মেয়রের বড় ভাই মিজানুর রহমান রিপনের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার মরহুম মিজানুর রহমান রিপন এর ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২০১১ সালের ১ এপ্রিল তৎকালীন পৌর সভার প্যানেল মেয়র ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন শহরের হোটেল বাজারের রাজধানী ষ্টোরে বসে থাকা কালীন সময়ে সন্ত্রাসীরা তার উপর বোমা হামলা চালায়। এসময় মিজানুর রহমান রিপন, কাউন্সিলর কামরুজ্জামানসহ কয়েকজন আহত হয়। আহত অবস্থায় প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে পরে ঢাকা রেফার্ড করার পর ৮ এপ্রিল মিজানুর রহমান রিপনের মৃত্যু হয়।

এদিকে মিজানুর রহমান রিপনের ১১ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে রিপনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মেহেরপুর শহরের সকল মাদ্রাসা ও মসজিদে পৃথক ভাবে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।