টপ নিউজ

দ্রুত বড়লোক হতে বদরুজ্জামানের গাঁজা ব্যবসা

By মেহেরপুর নিউজ

May 09, 2021

মেহেরপুর নিউজ:

স্বপ্ন ছিল অল্প সময় বড়লোক হবেন। আর এ জন্যই বেছে নেন গাঁজা ব্যবসা। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে ছাগল বিক্রি করে গাঁজার ব্যবসা করতে গিয়ে আড়াই কেজি গাঁজাসহ ধরা পড়েছে বদরুজ্জামান বদর নামের এক নব্য মাদক ব্যবসায়ী। বদরুজ্জামান বদর মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের নূর হোসেন জাদুর ছেলে।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলের দিকে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে গাংনী উপজেলার মাহমুদপুর গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় বদরকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয় । এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।জানা গেছে দ্রুত বড়লোক হওয়ার লক্ষ্যে বদরুদ্দীন তার নিজস্ব দুটি ছাগল বিক্রি করে গাজা ক্রয় করেছিল।খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।