বর্তমান পরিপ্রেক্ষিত

ধলা ফুটবল টুর্নামেন্টে বেলতলা পাড়া একাদশ চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

November 04, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা যুব সম্প্রদায়ের উদ্যোগে, ধলা ফুটবল মাঠে অনুষ্ঠিত ধলা ফুটবল টুর্নামেন্টে বেলতলা পাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেলতলা পাড়া একাদশ ১-০ গোলে কুতুবপুর একাদশকে পরাজিত করে। দ্বিতীয়ার্ধের এক মিনিটের মাথায় শাকিল জয় সেচক গোলটি করেন। খেলায় বিজয়ী দলের শাকিল ম্যান অব দা টুর্নামেন্ট, হাসিব ম্যান অব দ্যা ম্যাচ এবং গোলরক্ষক শাওন সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন।

সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচ, সেরা গোলরক্ষক এবং ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার প্রদান করা হয়। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ইয়ারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, ধলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।