বর্তমান পরিপ্রেক্ষিত

ধানখােলা ইউনিয়ন আ’লীগের সম্পাদক রুহুল আমীনের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

July 02, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন (ক-অঞ্চল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধানখােলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বর) রুহুল আমীন ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। রুহুল আমীন কয়েকটি জটিল রােগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রুহুল আমীন ধানখােলা গ্রামের উত্তর পাড়ার মৃত অমেদ আলীর ছেলে।

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে গাংনী থেকে ঢাকায় নেয়ার সময় পথে মধ্য মারা যান। পারিবারিক সূত্র জানায়,রুহুল আমীন বেশ কয়েক বছর যাবত কয়েকটি জটিল রােগে ভূগছিলেন। কয়েকদিন আগে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়ার পর বাড়িতে নেয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি দেখে,পরিবারের লােকজন উন্নত চিকিৎসা দেয়ার জন্য ঢাকার নিয়ে যাচ্ছিলেন। এদিকে রুহুল আমীনের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা,ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান,আওয়ামীলীগের প্রবীণ নেতা ও ধানখােলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরােয়ার হােসেন,সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,ধানখােলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর,যুবলীগ নেতা আল-ফারুক প্রমুখ।