গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন পরিষদের উদ্যােগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার সকালের দিকে ধানখােলা ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর উপহার বাস্তবায়নে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ধানখােলা ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলামসহ পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ।