বর্তমান পরিপ্রেক্ষিত

ধানখোলা ইউপিতে ভিজিএফ,র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 12, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারদের মাঝে  ভিজিএফ কার্ড এর মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালের দিকে ধানখোলা ইউনিয়ন পরিষদে ধানখোলা ইউনিয়নের দুস্হদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করা হয়। ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক চাল বিতরণের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়নের সচিব আব্দুল কাফী। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ধানখোলা ইউনিয়নের দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।