বর্তমান পরিপ্রেক্ষিত

নগ্ন ছবি রাখা ও বাজারজাত করার অপরাধে গাংনীতে ৩ কম্পিউটার ব্যবসায়ীকে জেল ও জরিমানা

By মেহেরপুর নিউজ

July 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুলাই: নগ্ন ছবি রাখা ও বাজারজাত করার অপরাধে গাংনীতে ৩ কম্পিউটার ব্যবসায়ীকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গাংনী বাজারের ব্যবসায়ী রুনা কম্পিউটার্সের মালিক হাফিজউর্দ্দিনকে ১ দিনের জেল ও ১ হাজার টাকা জরিমানা,ব্রাদার্স নেটওয়ার্কের মালিক রতনকে ৩ দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা এবং জসিম কম্পিউটারের ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) ইমরান হোসেন মেহেরপুর নিউজকে বলেন,সিনেমা পর্ণগ্রাফি আইনের আওতায় তাদের এই জেল ও জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে র‌্যাবের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের টিম গাংনী বাজারে ঝটিকা অভিযান চালিয়ে এই জরিমানা করেন। সহকারি কমিশনার (ভূমি) ইমরান হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এদিকে রায়ের পরপরই বিকেলে ভ্রাম্যমান আদালতের দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠিয়ে দেয় পুলিশ।