বর্তমান পরিপ্রেক্ষিত

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বালক ক্রিকেটে গাংনীর জয়, ফাইনালে উত্তরণ

By Meherpur News

May 05, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস–এর উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বালক ক্রিকেটে গাংনী উপজেলা একাদশ জেলা পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গাংনী উপজেলা একাদশ ১৫ রানে মুজিবনগর উপজেলা একাদশকে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে গাংনী উপজেলা একাদশ ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেন সিয়াম। মুজিবনগরের বোলার বাইজিত ৪টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে মুজিবনগর উপজেলা একাদশ ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জুনায়েদ সর্বোচ্চ ১২ রান করেন। গাংনী উপজেলার এজাজ ২টি উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।