মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস–এর উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আমঝুপি এলাকায় একটি পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে মেহেরপুর জেলার তিনটি উপজেলার সাঁতারুরা জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোঃ খায়রুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় আরিফ আহমেদ, জেলা ক্রীড়া অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।