মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস–এর উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে মেহেরপুর ও গাংনী উপজেলার কারাতে দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আরিফ আহমেদ, জেলা ক্রীড়া অফিসার এবং রকিবুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।