ফুটবল

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: মেয়েদের ফুটবলে সদর উপজেলা একাদশের দাপুটে জয়, ফাইনালে উত্তরণ

By Meherpur News

May 05, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস–এর উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে মেয়েদের ফুটবল খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে সদর উপজেলা একাদশ ৩-০ গোলে মেহেরপুর পৌর এলাকা একাদশকে পরাজিত করে।

খেলার প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সদর উপজেলা দল। ফারজানা, পুষ্প এবং শারমিন একটি করে গোল করে দলকে নিশ্চিত জয় এনে দেন।

এই জয়ের মাধ্যমে মেহেরপুর সদর উপজেলা একাদশ প্রতিযোগিতার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।