বর্তমান পরিপ্রেক্ষিত

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

By Meherpur News

May 09, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর ক্রিকেট বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন, ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক শিল্পী রানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ, ভুবন চন্দ্র হালদার, ফারুকুল ইসলাম, তৌহিদুর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।