মেহেরপুর নিউজ: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর বিভাগীয় পর্যায়ের মেয়েদের ফুটবল খেলায় জয় পেয়েছে মেহেরপুর জেলা একাদশ।
শনিবার বিকেলে খুলনা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর জেলা দল ২-০ গোলে বাগেরহাট জেলাকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে মেহেরপুরের পক্ষে সুনাইয়া গোল করে দলকে এগিয়ে নেন। পরে দ্বিতীয়ার্ধে শারমিন আরও একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এবং দলকে দারুণ জয় এনে দেন।