বর্তমান পরিপ্রেক্ষিত

নতুন কুড়ি স্পোর্টস-২০২৬: ব্যাডমিন্টনে বালিকায় একক ও দ্বৈতে মুজিবনগরের দাপট

By Meherpur News

May 04, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালিকা একক ও দ্বৈত—উভয় বিভাগেই মুজিবনগর উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত বালিকা এককের ফাইনালে মুজিবনগর উপজেলার মোহনা ১৫-৯, ১৫-১৩ সেটে মেহেরপুর পৌরসভার ঐশীকে পরাজিত করে শিরোপা জয় করে।

অন্যদিকে, একই ভেন্যুতে অনুষ্ঠিত বালিকা দ্বৈতের ফাইনালে মুজিবনগর উপজেলার মোহনা-মিম জুটি ১৫-১০, ১৫-১১ সেটে মেহেরপুর পৌরসভার চাঁদনি-ঐশী জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।