মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর বালক-এ ফুটবল প্রতিযোগিতায় গাংনী উপজেলা একাদশ দ্বিতীয় দল হিসেবে জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে।
সোমবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় গাংনী উপজেলা একাদশ ২-০ গোলে মুজিবনগর উপজেলাকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধের ১২ মিনিটে রাফিউলের গোলে গাংনী উপজেলা এগিয়ে যায়। পরে ২০ মিনিটে আয়মান সাজ্জাদ আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে গাংনী উপজেলা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
আগামী ৮ মে জেলা পর্যায়ের ফাইনালে গাংনী উপজেলা একাদশের প্রতিপক্ষ মেহেরপুর পৌরসভা একাদশ।