বর্তমান পরিপ্রেক্ষিত

নতুন কুড়ি স্পোর্টস-২০২৬: ব্যাডমিন্টনে এককে মুজিবনগর, দ্বৈতে গাংনী চ্যাম্পিয়ন

By Meherpur News

May 04, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক এককে মুজিবনগর উপজেলা এবং বালক দ্বৈতে গাংনী উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার দুপুরে মেহেরপুর অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে মুজিবনগর উপজেলার রমেম রায়হান ১৬-১১, ১৭-১৫, ১৫-১৩ সেটে মেহেরপুর পৌরসভার রুহানিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে, একই ভেন্যুতে অনুষ্ঠিত বালক দ্বৈতের ফাইনালে গাংনী উপজেলার তাসকিন-ফাহাদ জুটি ১৭-১৫, ১৫-১১ সেটে মেহেরপুর পৌরসভার বাসার জুটিকে হারিয়ে শিরোপা জয় করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন।