বর্তমান পরিপ্রেক্ষিত

ননী গোপাল ভট্টাচার্যের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

By মেহেরপুর নিউজ

June 27, 2020

মেহেরপুর নিউজ:

বাংলাদেশের প্রথম সরকার গঠন অনুষ্ঠানের (মুজিবনগর দিবস, ১৭ এপ্রিল) গীতা পাঠকারী, ভাষা সৈনিক, কবি, সাহিত্যিক ও অবসর প্রাপ্ত শিক্ষক শ্রী ননী গোপাল ভট্টাচার্যের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

আজ শনিবার সন্ধ্যায় জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে জেলা প্রশাসক আতউল গণি স্বর্গীয় শ্রী ননী গোপাল ভট্টাচার্যের হোটেল বাজারস্থ্য বাস ভবনে উপস্থিত হয়ে শোক  সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।