মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের নবগঠিত বারাদি ইউনিয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন ভেঙে দিয়ে যে ইউনিয়ন গঠন করা হয়েছে সেই নবগঠিত বারাদি ইউনিয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো মাইনউদ্দিন এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। প্রকাশিত চূড়ান্ত তালিকা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে মেহেরপুর সদর উপজেলার ৫ নং পিরোজপুর ইউনিয়নের সর্বসাধারণের জন্য অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং প্রশাসনিক সুবিধার্থে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন কে বিভক্তি করে পিরোজপুর ইউনিয়ন ও বারাদি ইউনিয়ন গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১২ ধারার ক্ষমতাবলে সীমানা নির্ধারণকারী কর্মকর্তা হিসেবে নবগঠিত বারাদি ইউনিয়নের প্রস্তাবিত ওয়ার্ড সমূহের সীমানা নির্ধারণপূর্বক ২২-১-২০২০ তারিখের প্রাথমিক তালিকা (গণবিজ্ঞপ্তি) প্রকাশ করা হয়। ওই তালিকা প্রকাশের পর দাখিলকৃত আপত্তি পরামর্শের বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার অফিসার তদন্ত শেষে সিদ্ধান্ত প্রদান করা হয় এবং সে প্রেক্ষিতে ২৪-৬-২০২০ তারিখে একটি সংশোধনী তালিকা (গণবিজ্ঞপ্তি) প্রকাশ করা হয়।
সংশোধিত তালিকা প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে দাখিলকৃত আপিল সমূহের বিষয়ে জেলা প্রশাসক শুনানি সিদ্ধান্ত গ্রহণ শেষে সিদ্ধান্ত প্রদান করেছেন। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নবগঠিত বারাদি ইউনিয়নের ওয়ার্ড চূড়ান্ত তালিকা প্রকাশ করা হল। প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী বারাদি ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেহেরপুর-চুয়াডাঙ্গা রাস্তার দিনদত্ত ব্রিজের উত্তর-পূর্বে রাজনগর কবরস্থান হতে কালাম এর বাড়ি ও ঘোড়া মারার মাঠসহ মেগুর বাড়ি হয়ে পূর্ব শামীমের পুকুর হয়ে রাস্তার দক্ষিনে হাইটেক ফ্যাক্টরি দিয়ে কাজলা নদীর তীরে ঘেঁষে দিনদত্ত ব্রিজের দক্ষিনে দক্ষিণ পূর্বে ফজলুর বাড়ি পর্যন্ত। এই ওয়ার্ডের জন সংখ্যা ২৭৩৫জন।২ নং ওয়ার্ড রাজনগর শেখপাড়া, মল্লিকপাড়া ও বেলে পাড়া এবং জুগিন্দা।
এই ওয়ার্ডের জনসংখ্যা ২৬৩৪ জন। ৩ নম্বর ওয়ার্ড- হাসনাবাদ ও বরশি বাড়িয়া গ্রাম। এখানে জনসংখ্যা ৩০৪৮ জন। ৪ নম্বর ওয়ার্ড- মোমিনপুর বারাদি গ্রাম। এ ওয়ার্ডের জনসংখ্যা ২৮৯৪ জন। ৫ নং ওয়ার্ড -কলাইডাঙ্গা গ্রাম। এখানকার জনসংখ্যা ২৬৮২জন। ৬ নং ওয়ার্ড -পাটকেল পোতা, পাটাপোকা ও চাঁদপুর গ্রাম। এখানে জনসংখ্যা ২৫২৬ জন।৭নং ওয়ার্ড পুরাতন -দরবেশপুর ও সিংহাটি গ্রাম। এই ওয়ার্ডে জনসংখ্যা ২৫০৫ জন। ৮ নং ওয়ার্ড- নতুন দরবেশ গ্রাম। এখানে জনসংখ্যা ২৭৩৬ জন এবং ৯ নং ওয়ার্ড্- পূর্বপাড়া ও শিমুলতলা গ্রাম এখানে জন সংখ্যা ২১০৭। নবগঠিত বারাদি ও শ্যামপুর ইউনিয়নের এখন বাকি রইল শুধু গেজেট প্রকাশ। গেজেট প্রকাশের পর নবগঠিত এই ২টি ইউনিয়নের নির্বাচনী তোড়জোড় শুরু হবে।