বর্তমান পরিপ্রেক্ষিত

নবনির্বাচিত উপজেলা পরিষদে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

May 09, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা ও মুজিবনগর উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলাম, আমাম হোসেন মিলু, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, বিএম রাজিব হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা এবং তকলিমা খাতুনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, চেয়ারম্যান লতিফুন নেছা লতা, মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম রাজিব হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুনকে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিরা ফুলের শুভেচ্ছা জানান।