বর্তমান পরিপ্রেক্ষিত

নবনির্বাচিত চেয়ারম্যান শাহজামাকে ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

December 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহজামাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি  ।

সোমবার বিকালের দিকে গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান শাহজামান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নবনির্বাচিত চেয়ারম্যান বিপুল ভোটে বিজয়ী করার জন্য বুড়িপোতা ইউনিয়নের মানুষকে  ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান। গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহারুল ইসলাম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত থেকে শাহজামানকে ফুলেল শুভেচ্ছা জানান।