বর্তমান পরিপ্রেক্ষিত

নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালামকে অভিনন্দন

By মেহেরপুর নিউজ

October 25, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের বড় বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের বাসভবনে অ্যাডভোকেট আবদুস সালামকে অভিনন্দন জানানো হয়।মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালামকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য শাহানা ইসলাম সান্তনা, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম সেখানে উপস্থিত ছিলেন।